Skip to main content

পিরোজপুরে কলেজ ছাত্রীকে ধর্ষণ করে আটকে রেখে ২ লাখ টাকা মুক্তিপন দাবি

ফেব্রুয়ারি ১৫, ২০২১ সময়ঃ ৭:৪৫ অপরাহ্ণ পিরোজপুরে কলেজ ছাত্রীকে ধর্ষণ করে আটকে রেখে ২ লাখ টাকা মুক্তিপন দাবি পিরোজপুর প্রতিনিধি :: পিরোজপুরের ইন্দুরকানীতে প্রেমের অভিনয় করে এক কলেজ ছাত্রীকে ধর্ষণ করা হয়েছে এবং আটকে রেখে দুই লাখ টাকা মুক্তিপন দাবি করা হয়েছে। একপর্যায়ে দাবিকৃত টাকা না পেয়ে ওই কলেজনছাত্রীকে শারীরিক নির্যাতন করে রাস্তায় ফেলে রাখা হয়। গত শনিবার (১৪ ফেব্রুয়ারি) রাতে তাকে উদ্ধার করে পিরোজপুর জেলা হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় ওই কলেজ ছাত্রী বাদী হয়ে তিন জনকে অভিযুক্ত করে গত রোববার (১৫ ফেব্রুয়ারি) রাতে ইন্দুরকানী থানায় একটি মামলা দায়ের করেছে। ভুক্তভোগী ওই কলেজ ছাত্রীর বাড়ি জেলার ভাণ্ডারিয়া উপজেলার ভিটাবাড়িয়া গ্রামে। সে চলতি বছরে এইচএসসি পাস করে পিরোজপুর সরকারি সোহরাওয়ার্দী কলেজে স্নাতক শ্রেণীতে ভর্তি ইচ্ছুক। মামলা ও ভুক্তভোগীর দেওয়া তথ্যমতে জানা গেছে, ইন্দুরকানী উপজেলার চন্ডিপুর ইউনিয়নের কলারন গ্রামের মৃত মাসুম খানের ছেলে সোহেল খান ওই কলেজ ছাত্রীকে প্রেম নিবেদন করে। এতে ওই কলেজ ছাত্রী রাজী না হলে বিভিন্ন সময় কান্নাকাটি করে তার সঙ্গে প্রেম করতে বাধ্য করে। একপর্যায়ে সোহেল তাকে জোর করে ঢাকায় নিয়ে যায় ও সেখানে তাকে ধর্ষণ করে। পরে তাকে ইন্দুরকানী নিয়ে এসে বিয়ের অজুহাত দেখিয়ে জোর করে কাগজে স্বাক্ষর নেয়। পরে স্থানীয় প্রভাবশালী আরিফুর রহমান টুটুল ও মাকছুদুল উপজেলার পেছনে সোহেলের খালু আবুল কালামের বাসায় তাকে আটকে রাখে। এ সময় বিভিন্ন সময় তাকে ধর্ষণ করা হয়। এসময় তার বাবার কাছে ফোন করে মেয়েকে নিয়ে যেতে হলে দুই লাখ টাকা লাগবে বলে জানায় তারা। পরে টাকা না পেয়ে গত শনিবার (১৩ ফেব্রুয়ারি) সন্ধ্যায় প্রেমিক সোহেল, স্বেচ্ছাসেবকলীগ নেতা টুটুল, মাকছুদুলসহ চার/পাঁচ জনে তাকে মারধর করে স্থানীয় শেখ ফজলুল হক মনি সেতুর যাত্রী ছাউনীতে ফেলে রেখে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে পিরোজপুর জেলা হাসপাতালে ভর্তি করে। ওই কলেজছাত্রীর পরিবারের সদস্যদের দাবি, ওই কলেজছাত্রীকে নির্যাতন ও জোর করে বিয়ে দেওয়ার মূল নায়ক টুটুল ও মাকসুদুল স্থানীয় প্রভাবশালী। তাই একটি বিশেষ মহলের চাপের মুখে তাদের আসামি করা সম্ভব হয়নি। এ ব্যাপারে অভিযুক্ত স্বেচ্ছাসেবক লীগ নেতা টুটুলের সঙ্গে কথা হলে ওই কলেজছাত্রীকে মারধর করা বা টাকা চাওয়ার অভিযোগ অস্বীকার করে তিনি বলেন, সোহেল তাকে বিয়ে করতে চায়নি। আমি উদ্যোগ নিয়ে ওই মেয়েকে বিয়ে দিয়েছি ও তার খালুর ঘরে তুলে দিয়েছি। কি কারণে কাদের পরামর্শে ওই মেয়ে আমার নামে এমন অভিযোগ দিচ্ছে তা আমার জানা নেই। এ ব্যাপারে থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হুমায়ুন কবির বলেন, ভুক্তভোগী ওই কলেজছাত্রীর কথা মতে তিন জনকে আসামি করা হয়েছে। আমাদের পক্ষ থেকে কাউকে সুবিধা দিতে নাম বাদ দেওয়া হয়নি।

Comments

Popular posts from this blog

মোহাম্মাদ নজরুল ইসলাম পলি বেগম সোসাইটি'র দাড়িয়ালের কমিটি ঘোষণা।

মোহাম্মাদ নজরুল ইসলাম পলি বেগম সোসাইটি প্রধান কার্যালয়,বরিশাল।

গৌরনদী ব্লাড ডোনার্স ক্লাবের ৩য় বর্ষপূর্তীতে সম্মিলিত ৬৪ জেলার স্বেচ্ছাসেবীদের মিলনমেলা ও ৬৪ জেলার স্বেচ্ছাসেবী সংগঠন গুলোকে সম্মাননা স্মারক প্রদান।

গৌরনদী ব্লাড ডোনার্স ক্লাবের ৩য় বর্ষপূর্তীতে সম্মিলিত ৬৪ জেলার স্বেচ্ছাসেবীদের মিলনমেলা ৬৪ জেলার স্বেচ্ছাসেবীদের মিলনমেলা বরিশালের গৌরনদী শহীদ সুকান্ত বাবু মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। গৌরনদী ব্লাড ডোনার্স ক্লাবের ৩য় প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে এ মিলনমেলার আয়োজন করেন স্বেচ্ছাসেবী সংগঠন গৌরনদী ব্লাড ডোনার্স ক্লাব GBDC ২৪ ই ডিসেম্বর শুক্রবার বিকেলে প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কাটা শেষে সংগঠনের সভাপতি কামরুল ইসলাম আপনের সভাপতিত্বে বক্তব্য রাখেন বেওয়ারিশ সেবা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা মানবিক শওকত, দেশের বিভিন্ন জেলা থেকে স্বেচ্ছাসেবী অংশগ্রহন করেন। র‍্যালী ও আলোচনা সভা শেষে অংশগ্রহনকারী সংগঠনের মাঝে সম্মাননা স্মারক প্রদান করা হয়। মোহাম্মাদ নজরুল ইসলাম পলি বেগম সোসাইটির পক্ষ থেকে স্মারক গ্রহন করেন সোসাইটির কর্ণধার এইচ এম নকিবুল ইসলাম। এবং তখন উপস্থিত ছিলেন সোসাইটির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও স্থায়ী সদস্য তানবিন ইসলাম তুলি সোসাইটিকে সম্মাননা প্রদান করায়। ধন্যবাদ জানায় মোহাম্মাদ নজরুল ইসলাম পলি বেগম সোসাইটির কর্ণধার এইচ এম নকিবুল ইসলাম। এইচ এম নকিবুল ইসলাম বলেন,শুভ জন্মদিন আজকের এই আনন্দঘন মুহূর্...

আজ বিশ্ব রক্তদাতা দিবস।পৃথিবীর সকল রক্তদাতা ও সেচ্ছাসেবীদের শুভেচ্ছা

আজ ১৪ জুন বিশ্ব রক্তদাতা দিবস। সারা বিশ্বের মতো বাংলাদেশেও নানা কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালিত হবে। ২০০৪ সাল থেকে নিরাপদ রক্ত নিশ্চিত করতে দিবসটি পালিত হয়ে আসছে। এবারের দিবস পালনে সরকারি উদ্যোগের পাশাপাশি এগিয়ে এসেছে বাংলাদেশে প্রায় সাড়ে চার লাখ রক্তদাতার সর্বোচ্চ ডোনার পুল নিয়ে মানবিক সংগঠন গুলো বিশ্ব স্বাস্থ্য সংস্থা এবারের রক্তদাতা দিবসের প্রতিপাদ্য নির্ধারণ করেছে, ‘রক্তদান সংঘবদ্ধতারই প্রকাশ, এ কাজে যুক্ত হোন, জীবন বাঁচান’ (ডোনেটিং ব্লাড ইজ এন অ্যাক্ট অব সলিডারিটি, জয়েন এফোর্ট এন্ড সেভ লাইভস)। মোহাম্মাদ নজরুল ইসলাম পলি বেগম সোসাইটির পক্ষ থেকে সকল রক্তদাতা ও সকল সেচ্ছাসেবীদের জানাই আন্তরিক শুভেচ্ছা।