Skip to main content

সারাদেশের মতো বরিশালও প্রস্তুত করোনার টিকা দেওয়ার জন্য। শহরের পাশাপাশি গ্রামের সাধারণ মানুষ, যাদের রেজিস্ট্রেশন করার সক্ষমতা নেই তাদের জন্য কেন্দ্রগুলো ছাড়াও ওয়ার্ড ভিত্তিক ব্যবস্থা করা হয়েছে।

 


বরিশাল প্রতিনিধি :: সারাদেশের মতো বরিশালও প্রস্তুত করোনার টিকা দেওয়ার জন্য। শহরের পাশাপাশি গ্রামের সাধারণ মানুষ, যাদের রেজিস্ট্রেশন করার সক্ষমতা নেই তাদের জন্য কেন্দ্রগুলো ছাড়াও ওয়ার্ড ভিত্তিক ব্যবস্থা করা হয়েছে।

শনিবার (৬ ফেব্রুয়ারি) সকাল ১০ টায় দ্বিতীয় দিনের মতো করোনার টিকা প্রদানকারী ও সেচ্ছাসেবীদের উপজেলা পর্যায়ে প্রশিক্ষণ শুরু হয়। যা চলবে বিকেল ৪টা পর্যন্ত।


বরিশালের বাকেরগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবদুল মুনয়েম সাদ সাংবাদিকদের জানান, গ্রামের সাধারণ মানুষ যারা করোনার টিকার রেজিস্ট্রেশন করায় সক্ষম নয় তাদের জন্য বাড়ি বাড়ি গিয়ে রেজিস্ট্রেশন করা হবে, আবার কেউ চাইলে কেন্দ্রে এসেও রেজিস্ট্রেশন করতে পারবে।

গত বৃহস্পতিবার (৪ ফেব্রুয়ারি) ব‌রিশাল সি‌টি করপোরেশনের এনেক্স ভবনে এক সংবাদ সম্মেলনে সিটি মেয়র সের‌নিয়াবাত সা‌দিক আব্দুল্লাহ জানান, বরিশালে যে পরিমান ভ্যাকসিন এসেছে সেখান থেকে চাহিদা অনুযায়ী ভ্যাকসিন প্রদান করা হবে। এর আগে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের নির্দেশে ১০ হাজার জনের তালিকা পাঠানো হয়েছে। তাছাড়া সুরক্ষা অ্যাপ ও ওয়েব সাইটের মাধ্যমে রেজিস্ট্রেশনের কার্যক্রমও চলছে।

এসময় সকল ধর‌ণের বিভ্রা‌ন্তি দুরে রেখে করোনা মাহামা‌রি থেকে মু‌ক্তি পেতে স্বতস্ফুর্তভাবে টিকা নেওয়ার জন্য নাম রে‌জি‌স্ট্রেশনের আহ্বান জানান সি‌টি মেয়র। পাশাপাশি তিনি জানান ডা. পিযূষ কান্তি দাস প্রথম ভ্যাকসিন নিবেন।

অপরদিকে সিভিল সার্জন ডা. মনোয়ার হোসেন সাংবাদিকদের জানিয়েছেন, বরিশালের অবসরপ্রাপ্ত সকল অধ্যাপকরা (চিকিৎসক) প্রথম দিনে ভ্যাকসিন দিবেন।

জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে সরকারি নির্দেশনায় বরিশালে ১৩১টি বুথে একযোগে টিকা দেওয়া শুরু হচ্ছে রোববার (৭ ফেব্রুয়ারি)।

এর মধ্যে বরিশাল সিটি করপোরেশনে ১৭টির মধ্যে শেবাচিম হাসপাতালে আটটি, সদর হাসপাতালে আটটি এবং পুলিশ হাসপাতালে একটি বুথ রয়েছে।

এদিকে জেলার নয় উপজেলায় ১১৪টি বুথ রয়েছে। এর মধ্যে নয়টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তিনটি করে মোট ২৭টি এবং ৮৭টি ইউনিয়নে একটি করে ৮৭টি বুথ থাকবে।

উল্লেখ্য বরিশাল জেলায় এক লাখ ৬৮ হাজার ডোজ করোনার টিকা এসেছে। এর মধ্যে বরিশাল সিটি করপোরেশনে ২০ হাজার ৭৯০, সদর উপজেলায় ৩৩ হাজার ৩৭০, আগৈলঝাড়ায় নয় হাজার ৪৭০, বাবুগঞ্জে আট হাজার ৮৯০, বাকেরগঞ্জে ১৯ হাজার ৮৮০, উজিরপুরে ১৪ হাজার ৮৮০, বানারীপাড়ায় নয় হাজার ৩৯০, মুলাদীতে ১১ হাজার ৭০, মেহেন্দিগঞ্জে ১৯ হাজার ৭০, গৌরনদীতে ১১ হাজার ৯৪০ এবং হিজলায় নয় হাজার ২৫০।

Comments

Popular posts from this blog

মোহাম্মাদ নজরুল ইসলাম পলি বেগম সোসাইটি'র দাড়িয়ালের কমিটি ঘোষণা।

মোহাম্মাদ নজরুল ইসলাম পলি বেগম সোসাইটি প্রধান কার্যালয়,বরিশাল।

গৌরনদী ব্লাড ডোনার্স ক্লাবের ৩য় বর্ষপূর্তীতে সম্মিলিত ৬৪ জেলার স্বেচ্ছাসেবীদের মিলনমেলা ও ৬৪ জেলার স্বেচ্ছাসেবী সংগঠন গুলোকে সম্মাননা স্মারক প্রদান।

গৌরনদী ব্লাড ডোনার্স ক্লাবের ৩য় বর্ষপূর্তীতে সম্মিলিত ৬৪ জেলার স্বেচ্ছাসেবীদের মিলনমেলা ৬৪ জেলার স্বেচ্ছাসেবীদের মিলনমেলা বরিশালের গৌরনদী শহীদ সুকান্ত বাবু মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। গৌরনদী ব্লাড ডোনার্স ক্লাবের ৩য় প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে এ মিলনমেলার আয়োজন করেন স্বেচ্ছাসেবী সংগঠন গৌরনদী ব্লাড ডোনার্স ক্লাব GBDC ২৪ ই ডিসেম্বর শুক্রবার বিকেলে প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কাটা শেষে সংগঠনের সভাপতি কামরুল ইসলাম আপনের সভাপতিত্বে বক্তব্য রাখেন বেওয়ারিশ সেবা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা মানবিক শওকত, দেশের বিভিন্ন জেলা থেকে স্বেচ্ছাসেবী অংশগ্রহন করেন। র‍্যালী ও আলোচনা সভা শেষে অংশগ্রহনকারী সংগঠনের মাঝে সম্মাননা স্মারক প্রদান করা হয়। মোহাম্মাদ নজরুল ইসলাম পলি বেগম সোসাইটির পক্ষ থেকে স্মারক গ্রহন করেন সোসাইটির কর্ণধার এইচ এম নকিবুল ইসলাম। এবং তখন উপস্থিত ছিলেন সোসাইটির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও স্থায়ী সদস্য তানবিন ইসলাম তুলি সোসাইটিকে সম্মাননা প্রদান করায়। ধন্যবাদ জানায় মোহাম্মাদ নজরুল ইসলাম পলি বেগম সোসাইটির কর্ণধার এইচ এম নকিবুল ইসলাম। এইচ এম নকিবুল ইসলাম বলেন,শুভ জন্মদিন আজকের এই আনন্দঘন মুহূর্...

আজ বিশ্ব রক্তদাতা দিবস।পৃথিবীর সকল রক্তদাতা ও সেচ্ছাসেবীদের শুভেচ্ছা

আজ ১৪ জুন বিশ্ব রক্তদাতা দিবস। সারা বিশ্বের মতো বাংলাদেশেও নানা কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালিত হবে। ২০০৪ সাল থেকে নিরাপদ রক্ত নিশ্চিত করতে দিবসটি পালিত হয়ে আসছে। এবারের দিবস পালনে সরকারি উদ্যোগের পাশাপাশি এগিয়ে এসেছে বাংলাদেশে প্রায় সাড়ে চার লাখ রক্তদাতার সর্বোচ্চ ডোনার পুল নিয়ে মানবিক সংগঠন গুলো বিশ্ব স্বাস্থ্য সংস্থা এবারের রক্তদাতা দিবসের প্রতিপাদ্য নির্ধারণ করেছে, ‘রক্তদান সংঘবদ্ধতারই প্রকাশ, এ কাজে যুক্ত হোন, জীবন বাঁচান’ (ডোনেটিং ব্লাড ইজ এন অ্যাক্ট অব সলিডারিটি, জয়েন এফোর্ট এন্ড সেভ লাইভস)। মোহাম্মাদ নজরুল ইসলাম পলি বেগম সোসাইটির পক্ষ থেকে সকল রক্তদাতা ও সকল সেচ্ছাসেবীদের জানাই আন্তরিক শুভেচ্ছা।