Skip to main content

ভোলায় চিটার আশরাফুলের বিরুদ্ধে মামলা করে বিপাকে পুলিশ কর্মকর্তা!

 

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: ২০১৮ সালে ভোলার সবচেয়ে দক্ষিণের থানা আইচায় একটি মামলা হয় ইয়াবা সংক্রান্ত। মামলায় ওই থানার উত্তর চরকলমি এলাকার আবদুল জলিল ফরাজী ওরফে মতুর ছেলে মো. আশরাফুল আলম দিপুকে আসামি করা হয়। আসামিকে গ্রেপ্তার করে আদালতে তোলে পুলিশ এবং বিচারকের নির্দেশে তাকে কারাগারে পাঠানো হয়। কিন্তু কিছুদিন পরই জামিনে বেরিয়ে আসেন ২০ বছর বয়সী এ তরুণ। আইচা থানার পরিদর্শকসহ ৮ পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে আইজিপির অভিযোগ সেলে অভিযোগ দায়ের করেন। সেটি আমলে নিয়ে চলছে পুলিশ সদর দপ্তরের তরফে তদন্ত আর এর জের টানতে হচ্ছে কয়েকজন পুলিশ কর্মকর্তাকে। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) বলছে, তাদের রিমান্ডে থাকাকালে দিপু স্বীকার করেছে, ভুয়া অভিযোগ তুলে সংশ্লিষ্ট কর্মকর্তাদের হয়রানি করার বিষয়টি।


সরকারের পদস্থ কর্মকর্তাদের প্রতারণার মাধ্যমে রীতিমতো বোকা বানিয়ে দিপু হাতিয়ে নিয়েছেন কোটি কোটি টাকা। শুধু তাই নয়, এই রয়েল চিটার দেশের বিভিন্ন স্থানে সফর করতেন সরকারি প্রটোকল নিয়ে। নিজেকে কখনো নোমান গ্রুপের ভাইস চেয়ারম্যান, কখনো মার্কিন নাগরিক, কখনো এনএসআই’র পরিচালক হিসেবে নিজের পরিচয় দিতেন দিপু।


এমনকি প্রয়োজন হলে নিজেকে তিনি জাহির করতেন পুলিশের বা দুদকের ঊর্ধ্বতন কর্মকর্তা হিসেবেও। এক কথায়, প্রতারণার জন্য যেখানে যখন যেমন পরিচয় প্রয়োজন হতো, সেখানে তেমন পরিচয়েই নিজেকে তুলে ধরতেন দিপু। এভাবে তিনি বিচারক, পুলিশ, সশস্ত্র বাহিনীর সদস্যদেরও বোকা বানিয়েছেন।


তদন্ত সূত্র জানায়, জিজ্ঞাসাবাদে দিপু জানিয়েছেন, গুরুত্বপূর্ণ কাউকে প্রভাবিত করে একবার বোকা বানাতে পারলে এমনিতেই বাকি কাজ বাগিয়ে নিতে পারতেন তাকে দিয়ে অন্য সব প্রভাবশালীদের কব্জা করার মাধ্যমে।


১৪ বছর বয়সে ভোলায় ত্রাণের টাকা আত্মসাতের মধ্য দিয়ে শুরু হয় দিপুর প্রতারণা। তার রয়েছে একাধিক বিলাসবহুল বাড়ি। চড়তেন নামিদামি ব্র্যান্ডের গাড়িতে। সকালের নাস্তা করতেন পাঁচতারকা হোটেলে। স্কুলের গ-ি না পেরোলেও দিপু দাবি করতেন স্নাতক পাস।


সর্বশেষ গোয়েন্দা সংস্থার পরিচালক পরিচয়ে চাকরি দেওয়ার নামে টাকা হাতিয়ে নিয়েছেন তিনি। কিন্তু শেষ রক্ষা হয়নি। ওই অভিযোগের ভিত্তিতে গত ৩১ জানুয়ারি সকালে রাজধানীর পল্লবী থানা এলাকা থেকে দিপুকে গ্রেপ্তার করে ডিবি পুলিশের সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম বিভাগ। এ সময় তার কাছ থেকে প্রতারণার কাজে ব্যবহৃত মোবাইল ফোন, সিমকার্ড, চাকরি হয়েছে সংবলিত সরকারি গেজেটের প্রিন্টেড কপিসহ অন্যান্য আলামত জব্দ করা হয়।


এ বিষয়ে দিপুর বিরুদ্ধে গত বৃহস্পতিবার রাজধানীর ভাটারা থানায় মামলা করেন লেকশো অটো লিমিটেডের গাড়িচালক মীর সুজেল। আদালতের নির্দেশে বর্তমানে তিন দিনের পুলিশি রিমান্ডে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে দিপুকে। গতকাল শুক্রবার ছিল রিমান্ডের শেষ দিন।


তদন্ত সংশ্লিষ্ট সূত্র জানায়, গ্রেপ্তার হওয়ার পর দেশের বিভিন্ন প্রান্তে দিপুর বিরুদ্ধে মামলার খবর পাওয়া গেছে। এ পর্যন্ত তার বিরুদ্ধে ৪টি মামলার নথি এসেছে তদন্তকারী কর্মকর্তাদের কাছে। এসব মামলায় তাকে পুনরায় রিমান্ডে নেওয়া হতে পারে। এ ছাড়া দেশের বিভিন্ন স্থানে তার বিরুদ্ধে আরও কিছু মামলা প্রক্র

Comments

Popular posts from this blog

গৌরনদী ব্লাড ডোনার্স ক্লাবের ৩য় বর্ষপূর্তীতে সম্মিলিত ৬৪ জেলার স্বেচ্ছাসেবীদের মিলনমেলা ও ৬৪ জেলার স্বেচ্ছাসেবী সংগঠন গুলোকে সম্মাননা স্মারক প্রদান।

গৌরনদী ব্লাড ডোনার্স ক্লাবের ৩য় বর্ষপূর্তীতে সম্মিলিত ৬৪ জেলার স্বেচ্ছাসেবীদের মিলনমেলা ৬৪ জেলার স্বেচ্ছাসেবীদের মিলনমেলা বরিশালের গৌরনদী শহীদ সুকান্ত বাবু মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। গৌরনদী ব্লাড ডোনার্স ক্লাবের ৩য় প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে এ মিলনমেলার আয়োজন করেন স্বেচ্ছাসেবী সংগঠন গৌরনদী ব্লাড ডোনার্স ক্লাব GBDC ২৪ ই ডিসেম্বর শুক্রবার বিকেলে প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কাটা শেষে সংগঠনের সভাপতি কামরুল ইসলাম আপনের সভাপতিত্বে বক্তব্য রাখেন বেওয়ারিশ সেবা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা মানবিক শওকত, দেশের বিভিন্ন জেলা থেকে স্বেচ্ছাসেবী অংশগ্রহন করেন। র‍্যালী ও আলোচনা সভা শেষে অংশগ্রহনকারী সংগঠনের মাঝে সম্মাননা স্মারক প্রদান করা হয়। মোহাম্মাদ নজরুল ইসলাম পলি বেগম সোসাইটির পক্ষ থেকে স্মারক গ্রহন করেন সোসাইটির কর্ণধার এইচ এম নকিবুল ইসলাম। এবং তখন উপস্থিত ছিলেন সোসাইটির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও স্থায়ী সদস্য তানবিন ইসলাম তুলি সোসাইটিকে সম্মাননা প্রদান করায়। ধন্যবাদ জানায় মোহাম্মাদ নজরুল ইসলাম পলি বেগম সোসাইটির কর্ণধার এইচ এম নকিবুল ইসলাম। এইচ এম নকিবুল ইসলাম বলেন,শুভ জন্মদিন আজকের এই আনন্দঘন মুহূর্...

আপনিও হতে পারেন MNIPB SOCIETY র একজন গর্ভীত সদস্য

আপনিও হতে পারেন MNIPB SOCIETY র একজন গর্ভীত সদস্য আপনিও হতে পারেন MNIPB SOCIETY র একজন গর্ভীত সদস্য মোহাম্মাদ নজরুল ইসলাম পলি বেগম সোসাইটি (MNIPB SOCIETY) (বাংলাদেশের একটি অরাজনৈতিক ও অলাভজনক সেচ্ছাসেবী সংগঠন।) নতুন সেচ্ছাসেবী সদস্য রেজিষ্ট্রেশন শুরু হয়েছে। আগ্রহী সদস্যরা নিচের লিংকে ডুকে সদস্য ফরম পূরণ করুনঃ https://forms.gle/eQW7Uta7ckDh69X38 আমরা সামাজিক বিকাশের জন্য কাজ করে যাচ্ছি, দরিদ্র মানুষের ক্ষুধার জন্য লড়াই করছি এবং সমস্ত শিশুদের 100% শিক্ষার জন্য কাজ করছি, প্রকৃতি ও প্রাণীকূলের উন্নয়নের জন্যও কাজ করছি। আমাদের মূল উদ্দেশ্য সবার মুখে হাঁসি ফোটানো। আমাদের এই অরগানাইজেশানটি খোলার একটা অন্যতম উদ্দেশ্য হলো আমাদের আশেপাশের হত দরিদ্র মানুষদের সাহায্য করা। তাদের কারো প্রয়োজন শিক্ষার, কারো প্রয়োজন পোশাক ও কারো প্রয়োজন খাদ্যের যা দারিদ্রতার কারণে তারা পায় না। এগুলো তাদের মৌলিক চাহিদা। আমরা চাই নি-স্বার্থভাবে ও অসম্প্রদায়িক মনভাব নিয়ে তাদের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিতে। আর এই কাজ একা সম্ভব নয়। দরকার সবার সহায়তার। সবার সহায়তা পেলে এই সকল মানুষদের মুখে আমরা হাঁসি আনতে সক্ষম হবো। ...

দীর্ঘ ১ বছর পর বরিশাল সিটি করপোরেশনের প্যানেল মেয়র-৩ আয়শা তৌহিদ লুনা'র প্রধান অতিথির মাধ্যমে আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করা হলো মোহাম্মাদ নজরুল ইসলাম পলি বেগম সোসাইটি'র আলোর সন্ধানে পাঠশালার কার্যক্রম

দীর্ঘ ১ বছর পর বরিশাল সিটি করপোরেশনের প্যানেল মেয়র-৩ আয়শা তৌহিদ লুনা'র প্রধান অতিথির মাধ্যমে আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করা হলো মোহাম্মাদ নজরুল ইসলাম পলি বেগম সোসাইটি'র আলোর সন্ধানে পাঠশালার কার্যক্রম। নিজস্ব প্রতিবেদন,০৫ই আগস্ট,বিকাল ৬ ঘটিকায় দীর্ঘ ১ বছর পর বরিশাল সিটি কর্পোরেশনর ১০নং ওয়ার্ডের কাউন্সিলর এ,টি,এম,শহিদুল্লাহ কবির এর সভাপতিত্বে আজ বিকাল ৪ ঘটিকায় স্থানীয় বরিশাল কেন্দ্রীয় হেমায়েত উদ্দিন ঈদগাহ্ ময়দানে আনুষ্ঠানিক ভাবে মোহাম্মাদ নজরুল ইসলাম পলি বেগম সোসাইটি'র শুভ উদ্বোধন ঘোষণা করেন আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি বরিশাল সিটি কর্পোরেশনর মাননীয় প্যানেল মেয়র-৩ আয়শা তৌহিদ লুনা। তখন উপস্থিত ছিলেন সংগঠনের স্পিকার বিলকিস আক্তার ও সংগঠনের প্রতিষ্ঠাতা ও সভাপতি এইচ এম নকিবুল ইসলাম। প্রধান অতিথি তার বক্তব্যে বলেনঃ গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রীকে শিক্ষিত জাতি উপহার দিতে হলে,আগে আমাদের শিক্ষিত হতে হবে।পথ শিশু বলে কোনো কথা নেই আমাদের পরিচয় আমরা মানুষ। মাননীয় প্রধানমন্ত্রীর জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমাদের দেশ এখন উন্নয়নের রোল মডেলের দ্বার প্রান্তে পৌঁছে ...