Skip to main content

জানুয়ারিতে ৬৫ ধর্ষণ, সংঘবদ্ধ ধর্ষণ ১২ ও ৩২৫ নারী-শিশু নির্যাতিত

জানুয়ারিতে ৬৫ ধর্ষণ, সংঘবদ্ধ ধর্ষণ ১২ ও ৩২৫ নারী-শিশু নির্যাতিত নিজস্ব প্রতিবেদক ২ ফেব্রুয়ারি, ২০২২ ০৯:৩৫ চলতি বছরের প্রথম মাস জানুয়ারিতে দেশে ধর্ষণের ঘটনা ঘটেছে ৬৫টি। এর মধ্যে ৪৫টি ঘটনাতেই ধর্ষণের শিকার শিশু ও কিশোরী। এর মধ্যে সংঘবদ্ধ ধর্ষণ ঘটেছে ১২টি, হত্যার ঘটনা ঘটেছে তিনটি। এ ছাড়া ছয় প্রতিবন্ধী শিশু ও কিশোরী ধর্ষণের শিকার হয়েছে। এ মাসে নারী ও শিশু নির্যাতনের ঘটনা ঘটেছে মোট ৩২৫টি। সম্প্রতি গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশন (এমএসএফ) জানুয়ারি মাসে নারী ও শিশুর প্রতি সহিংসতার এ চিত্র তুলে ধরেছে। এমএসএফের প্রতিবেদন বলছে, ধর্ষণচেষ্টার শিকারের মধ্যেও রয়েছে ১৩ জন শিশু-কিশোরী। অন্যদিকে যৌন হয়রানির শিকার যারা, তাদের মধ্যে শিশু-কিশোর পাঁচজন, নারী ছয়জন। জানুয়ারিতে শারীরিক নির্যাতনের ৩৯টি ঘটনায় ১২ জনই শিশু-কিশোরী। এ সময়ে ১৭ জন কিশোরীসহ মোট ৬২ জন নারী আত্মহত্যা করেছেন। এ মাসে অ্যাসিড নিক্ষেপের শিকার হয়েছেন দুজন নারী। অপহরণের শিকার হয়েছে ১০ কিশোরী। অন্যদিকে একজন নারী ও ১১ জন শিশু-কিশোরী নিখোঁজ হয়েছে এ মাসে। এ ছাড়া জানুয়ারি মাসে ১২ জনের অস্বাভাবিক মৃত্যুসহ মোট ৮৬ জন শিশু, কিশোরী ও নারী হত্যাকান্ডের শিকার হয়েছেন। এর মধ্যে শিশু-কিশোরী ১৩ জন। গণমাধ্যম সূত্রে পাওয়া তথ্যের বরাতে এমএসএফ বলছে, প্রতিশোধ, পারিবারিক বিরোধ, যৌতুক ও প্রেমঘটিত বিষয়ের কারণে এ হত্যাকান্ডগুলো সংঘটিত হয়েছে। এ ছাড়া জানুয়ারি মাসে ছয়টি মৃত ও পাঁচটি জীবিত নবজাতক বিভিন্ন স্থানে পরিত্যক্ত অবস্থায় পাওয়া গেছে। এমএসএফ বলছে, এ শিশুদের কী কারণে পরিত্যক্ত অবস্থায় পাওয়া যাচ্ছে, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তা বের করার চেষ্টা করছে না।

Comments

Popular posts from this blog

গৌরনদী ব্লাড ডোনার্স ক্লাবের ৩য় বর্ষপূর্তীতে সম্মিলিত ৬৪ জেলার স্বেচ্ছাসেবীদের মিলনমেলা ও ৬৪ জেলার স্বেচ্ছাসেবী সংগঠন গুলোকে সম্মাননা স্মারক প্রদান।

গৌরনদী ব্লাড ডোনার্স ক্লাবের ৩য় বর্ষপূর্তীতে সম্মিলিত ৬৪ জেলার স্বেচ্ছাসেবীদের মিলনমেলা ৬৪ জেলার স্বেচ্ছাসেবীদের মিলনমেলা বরিশালের গৌরনদী শহীদ সুকান্ত বাবু মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। গৌরনদী ব্লাড ডোনার্স ক্লাবের ৩য় প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে এ মিলনমেলার আয়োজন করেন স্বেচ্ছাসেবী সংগঠন গৌরনদী ব্লাড ডোনার্স ক্লাব GBDC ২৪ ই ডিসেম্বর শুক্রবার বিকেলে প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কাটা শেষে সংগঠনের সভাপতি কামরুল ইসলাম আপনের সভাপতিত্বে বক্তব্য রাখেন বেওয়ারিশ সেবা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা মানবিক শওকত, দেশের বিভিন্ন জেলা থেকে স্বেচ্ছাসেবী অংশগ্রহন করেন। র‍্যালী ও আলোচনা সভা শেষে অংশগ্রহনকারী সংগঠনের মাঝে সম্মাননা স্মারক প্রদান করা হয়। মোহাম্মাদ নজরুল ইসলাম পলি বেগম সোসাইটির পক্ষ থেকে স্মারক গ্রহন করেন সোসাইটির কর্ণধার এইচ এম নকিবুল ইসলাম। এবং তখন উপস্থিত ছিলেন সোসাইটির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও স্থায়ী সদস্য তানবিন ইসলাম তুলি সোসাইটিকে সম্মাননা প্রদান করায়। ধন্যবাদ জানায় মোহাম্মাদ নজরুল ইসলাম পলি বেগম সোসাইটির কর্ণধার এইচ এম নকিবুল ইসলাম। এইচ এম নকিবুল ইসলাম বলেন,শুভ জন্মদিন আজকের এই আনন্দঘন মুহূর্...

আপনিও হতে পারেন MNIPB SOCIETY র একজন গর্ভীত সদস্য

আপনিও হতে পারেন MNIPB SOCIETY র একজন গর্ভীত সদস্য আপনিও হতে পারেন MNIPB SOCIETY র একজন গর্ভীত সদস্য মোহাম্মাদ নজরুল ইসলাম পলি বেগম সোসাইটি (MNIPB SOCIETY) (বাংলাদেশের একটি অরাজনৈতিক ও অলাভজনক সেচ্ছাসেবী সংগঠন।) নতুন সেচ্ছাসেবী সদস্য রেজিষ্ট্রেশন শুরু হয়েছে। আগ্রহী সদস্যরা নিচের লিংকে ডুকে সদস্য ফরম পূরণ করুনঃ https://forms.gle/eQW7Uta7ckDh69X38 আমরা সামাজিক বিকাশের জন্য কাজ করে যাচ্ছি, দরিদ্র মানুষের ক্ষুধার জন্য লড়াই করছি এবং সমস্ত শিশুদের 100% শিক্ষার জন্য কাজ করছি, প্রকৃতি ও প্রাণীকূলের উন্নয়নের জন্যও কাজ করছি। আমাদের মূল উদ্দেশ্য সবার মুখে হাঁসি ফোটানো। আমাদের এই অরগানাইজেশানটি খোলার একটা অন্যতম উদ্দেশ্য হলো আমাদের আশেপাশের হত দরিদ্র মানুষদের সাহায্য করা। তাদের কারো প্রয়োজন শিক্ষার, কারো প্রয়োজন পোশাক ও কারো প্রয়োজন খাদ্যের যা দারিদ্রতার কারণে তারা পায় না। এগুলো তাদের মৌলিক চাহিদা। আমরা চাই নি-স্বার্থভাবে ও অসম্প্রদায়িক মনভাব নিয়ে তাদের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিতে। আর এই কাজ একা সম্ভব নয়। দরকার সবার সহায়তার। সবার সহায়তা পেলে এই সকল মানুষদের মুখে আমরা হাঁসি আনতে সক্ষম হবো। ...

দীর্ঘ ১ বছর পর বরিশাল সিটি করপোরেশনের প্যানেল মেয়র-৩ আয়শা তৌহিদ লুনা'র প্রধান অতিথির মাধ্যমে আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করা হলো মোহাম্মাদ নজরুল ইসলাম পলি বেগম সোসাইটি'র আলোর সন্ধানে পাঠশালার কার্যক্রম

দীর্ঘ ১ বছর পর বরিশাল সিটি করপোরেশনের প্যানেল মেয়র-৩ আয়শা তৌহিদ লুনা'র প্রধান অতিথির মাধ্যমে আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করা হলো মোহাম্মাদ নজরুল ইসলাম পলি বেগম সোসাইটি'র আলোর সন্ধানে পাঠশালার কার্যক্রম। নিজস্ব প্রতিবেদন,০৫ই আগস্ট,বিকাল ৬ ঘটিকায় দীর্ঘ ১ বছর পর বরিশাল সিটি কর্পোরেশনর ১০নং ওয়ার্ডের কাউন্সিলর এ,টি,এম,শহিদুল্লাহ কবির এর সভাপতিত্বে আজ বিকাল ৪ ঘটিকায় স্থানীয় বরিশাল কেন্দ্রীয় হেমায়েত উদ্দিন ঈদগাহ্ ময়দানে আনুষ্ঠানিক ভাবে মোহাম্মাদ নজরুল ইসলাম পলি বেগম সোসাইটি'র শুভ উদ্বোধন ঘোষণা করেন আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি বরিশাল সিটি কর্পোরেশনর মাননীয় প্যানেল মেয়র-৩ আয়শা তৌহিদ লুনা। তখন উপস্থিত ছিলেন সংগঠনের স্পিকার বিলকিস আক্তার ও সংগঠনের প্রতিষ্ঠাতা ও সভাপতি এইচ এম নকিবুল ইসলাম। প্রধান অতিথি তার বক্তব্যে বলেনঃ গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রীকে শিক্ষিত জাতি উপহার দিতে হলে,আগে আমাদের শিক্ষিত হতে হবে।পথ শিশু বলে কোনো কথা নেই আমাদের পরিচয় আমরা মানুষ। মাননীয় প্রধানমন্ত্রীর জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমাদের দেশ এখন উন্নয়নের রোল মডেলের দ্বার প্রান্তে পৌঁছে ...