Skip to main content

দীর্ঘ ১ বছর পর আবারো চালু হলো মোহাম্মাদ নজরুল ইসলাম পলি বেগম সোসাইটি'র আলোর সন্ধানে পাঠশালার কার্যক্রম

তারিখঃ ৩১শে জুলাই,রাতঃ ১১:১০ মিনিট নিজস্ব প্রতিবেদ দীর্ঘ ১ বছর অস্থায়ী বন্ধ থাকার পরে আবারও প্রান খুঁজে পেলো Mohammad Nazrul Islam Poly Begum Society - (MNIPB Society) এর আলোর সন্ধানে পাঠশালা ও পাঠশালার ছাত্র ছাত্রীরা। আলোর সন্ধানে পাঠশালা'র নবনিযুক্ত প্রধান শিক্ষক মোঃ রাকিব স্যার,যুগ্ম আহ্বায়ক আতিকুর রহমান স্যার ও সহকারি শিক্ষক রাহাত হোসেন স্যারের নেতৃত্বে আজ সকাল ১০ ঘটিকায় ভাটারখাল এলাকায় শিশু জরিপ সম্পূর্ণ করা হয়। তখন প্রধান শিক্ষক সকল ছাত্রদের পরিবারের সঙ্গে কথা বলে এবং তাদের মতামত নেয়। পরবর্তিতে সকল বিষয় নিয়ে প্রধান শিক্ষক রাকিব স্যার ও যুগ্ম আহ্বায়ক আতিকুর রহমান স্যার সোসাইটির কর্নধার ও সভাপতি এইচ এম নকিবুল ইসলাম স্যারের সাথে আলোচনা করে। তখন এইচ এম নকিবুল ইসলাম স্যার বলেন, আমি সব সময় তোমাদের সকলের পাশে আছি তোমরা নিজেদের উপরে আত্মনির্ভরশীল হয়ে কাজ করে যাও মানবতার সেবায়।আমি হয়তো শরীরক ভাবে তোমাদের কাছে সব সময় থাকতে পারবো না।তবে ইনশাআল্লাহ যখনই সময় পাবো অবশ্যই তোমাদের সাথে আমি যুক্ত হবো আর মানুষিক সকল সহযোগিতা আমি যেখানে থাকি সেখানে বসেই করে যাবো। তোমাদের সকলের জন্যঃ চলে এসো বন্ধু মানবতার টানে বাঁধন হারা হবো সবাই মিলে, এটাইতো সময় এগিয়ে আসবার মানুষের মুখে হাঁসি ফোঁটাবার। সকলে মিলে নতুন উদ্যমে এগিয়ে নিয়ে যাচ্ছে মোহাম্মাদ নজরুল ইসলাম পলি বেগম সোসাইটির পাঠশালার কার্যক্রম সকলের জন্য শুভ কামনা।

Comments

Popular posts from this blog

গৌরনদী ব্লাড ডোনার্স ক্লাবের ৩য় বর্ষপূর্তীতে সম্মিলিত ৬৪ জেলার স্বেচ্ছাসেবীদের মিলনমেলা ও ৬৪ জেলার স্বেচ্ছাসেবী সংগঠন গুলোকে সম্মাননা স্মারক প্রদান।

গৌরনদী ব্লাড ডোনার্স ক্লাবের ৩য় বর্ষপূর্তীতে সম্মিলিত ৬৪ জেলার স্বেচ্ছাসেবীদের মিলনমেলা ৬৪ জেলার স্বেচ্ছাসেবীদের মিলনমেলা বরিশালের গৌরনদী শহীদ সুকান্ত বাবু মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। গৌরনদী ব্লাড ডোনার্স ক্লাবের ৩য় প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে এ মিলনমেলার আয়োজন করেন স্বেচ্ছাসেবী সংগঠন গৌরনদী ব্লাড ডোনার্স ক্লাব GBDC ২৪ ই ডিসেম্বর শুক্রবার বিকেলে প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কাটা শেষে সংগঠনের সভাপতি কামরুল ইসলাম আপনের সভাপতিত্বে বক্তব্য রাখেন বেওয়ারিশ সেবা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা মানবিক শওকত, দেশের বিভিন্ন জেলা থেকে স্বেচ্ছাসেবী অংশগ্রহন করেন। র‍্যালী ও আলোচনা সভা শেষে অংশগ্রহনকারী সংগঠনের মাঝে সম্মাননা স্মারক প্রদান করা হয়। মোহাম্মাদ নজরুল ইসলাম পলি বেগম সোসাইটির পক্ষ থেকে স্মারক গ্রহন করেন সোসাইটির কর্ণধার এইচ এম নকিবুল ইসলাম। এবং তখন উপস্থিত ছিলেন সোসাইটির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও স্থায়ী সদস্য তানবিন ইসলাম তুলি সোসাইটিকে সম্মাননা প্রদান করায়। ধন্যবাদ জানায় মোহাম্মাদ নজরুল ইসলাম পলি বেগম সোসাইটির কর্ণধার এইচ এম নকিবুল ইসলাম। এইচ এম নকিবুল ইসলাম বলেন,শুভ জন্মদিন আজকের এই আনন্দঘন মুহূর্...

আপনিও হতে পারেন MNIPB SOCIETY র একজন গর্ভীত সদস্য

আপনিও হতে পারেন MNIPB SOCIETY র একজন গর্ভীত সদস্য আপনিও হতে পারেন MNIPB SOCIETY র একজন গর্ভীত সদস্য মোহাম্মাদ নজরুল ইসলাম পলি বেগম সোসাইটি (MNIPB SOCIETY) (বাংলাদেশের একটি অরাজনৈতিক ও অলাভজনক সেচ্ছাসেবী সংগঠন।) নতুন সেচ্ছাসেবী সদস্য রেজিষ্ট্রেশন শুরু হয়েছে। আগ্রহী সদস্যরা নিচের লিংকে ডুকে সদস্য ফরম পূরণ করুনঃ https://forms.gle/eQW7Uta7ckDh69X38 আমরা সামাজিক বিকাশের জন্য কাজ করে যাচ্ছি, দরিদ্র মানুষের ক্ষুধার জন্য লড়াই করছি এবং সমস্ত শিশুদের 100% শিক্ষার জন্য কাজ করছি, প্রকৃতি ও প্রাণীকূলের উন্নয়নের জন্যও কাজ করছি। আমাদের মূল উদ্দেশ্য সবার মুখে হাঁসি ফোটানো। আমাদের এই অরগানাইজেশানটি খোলার একটা অন্যতম উদ্দেশ্য হলো আমাদের আশেপাশের হত দরিদ্র মানুষদের সাহায্য করা। তাদের কারো প্রয়োজন শিক্ষার, কারো প্রয়োজন পোশাক ও কারো প্রয়োজন খাদ্যের যা দারিদ্রতার কারণে তারা পায় না। এগুলো তাদের মৌলিক চাহিদা। আমরা চাই নি-স্বার্থভাবে ও অসম্প্রদায়িক মনভাব নিয়ে তাদের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিতে। আর এই কাজ একা সম্ভব নয়। দরকার সবার সহায়তার। সবার সহায়তা পেলে এই সকল মানুষদের মুখে আমরা হাঁসি আনতে সক্ষম হবো। ...

দীর্ঘ ১ বছর পর বরিশাল সিটি করপোরেশনের প্যানেল মেয়র-৩ আয়শা তৌহিদ লুনা'র প্রধান অতিথির মাধ্যমে আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করা হলো মোহাম্মাদ নজরুল ইসলাম পলি বেগম সোসাইটি'র আলোর সন্ধানে পাঠশালার কার্যক্রম

দীর্ঘ ১ বছর পর বরিশাল সিটি করপোরেশনের প্যানেল মেয়র-৩ আয়শা তৌহিদ লুনা'র প্রধান অতিথির মাধ্যমে আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করা হলো মোহাম্মাদ নজরুল ইসলাম পলি বেগম সোসাইটি'র আলোর সন্ধানে পাঠশালার কার্যক্রম। নিজস্ব প্রতিবেদন,০৫ই আগস্ট,বিকাল ৬ ঘটিকায় দীর্ঘ ১ বছর পর বরিশাল সিটি কর্পোরেশনর ১০নং ওয়ার্ডের কাউন্সিলর এ,টি,এম,শহিদুল্লাহ কবির এর সভাপতিত্বে আজ বিকাল ৪ ঘটিকায় স্থানীয় বরিশাল কেন্দ্রীয় হেমায়েত উদ্দিন ঈদগাহ্ ময়দানে আনুষ্ঠানিক ভাবে মোহাম্মাদ নজরুল ইসলাম পলি বেগম সোসাইটি'র শুভ উদ্বোধন ঘোষণা করেন আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি বরিশাল সিটি কর্পোরেশনর মাননীয় প্যানেল মেয়র-৩ আয়শা তৌহিদ লুনা। তখন উপস্থিত ছিলেন সংগঠনের স্পিকার বিলকিস আক্তার ও সংগঠনের প্রতিষ্ঠাতা ও সভাপতি এইচ এম নকিবুল ইসলাম। প্রধান অতিথি তার বক্তব্যে বলেনঃ গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রীকে শিক্ষিত জাতি উপহার দিতে হলে,আগে আমাদের শিক্ষিত হতে হবে।পথ শিশু বলে কোনো কথা নেই আমাদের পরিচয় আমরা মানুষ। মাননীয় প্রধানমন্ত্রীর জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমাদের দেশ এখন উন্নয়নের রোল মডেলের দ্বার প্রান্তে পৌঁছে ...