আপনিও হতে পারেন MNIPB SOCIETY র একজন গর্ভীত সদস্য
মোহাম্মাদ নজরুল ইসলাম পলি বেগম সোসাইটি (MNIPB SOCIETY) (বাংলাদেশের একটি অরাজনৈতিক ও অলাভজনক সেচ্ছাসেবী সংগঠন।)
নতুন সেচ্ছাসেবী সদস্য রেজিষ্ট্রেশন শুরু হয়েছে।
আগ্রহী সদস্যরা নিচের লিংকে ডুকে সদস্য ফরম পূরণ করুনঃ https://forms.gle/eQW7Uta7ckDh69X38
আমরা সামাজিক বিকাশের জন্য কাজ করে যাচ্ছি, দরিদ্র মানুষের ক্ষুধার জন্য লড়াই করছি এবং সমস্ত শিশুদের 100% শিক্ষার জন্য কাজ করছি, প্রকৃতি ও প্রাণীকূলের উন্নয়নের জন্যও কাজ করছি। আমাদের মূল উদ্দেশ্য সবার মুখে হাঁসি ফোটানো।
আমাদের এই অরগানাইজেশানটি খোলার একটা অন্যতম উদ্দেশ্য হলো আমাদের আশেপাশের হত দরিদ্র মানুষদের সাহায্য করা। তাদের কারো প্রয়োজন শিক্ষার, কারো প্রয়োজন পোশাক ও কারো প্রয়োজন খাদ্যের যা দারিদ্রতার কারণে তারা পায় না। এগুলো তাদের মৌলিক চাহিদা। আমরা চাই নি-স্বার্থভাবে ও অসম্প্রদায়িক মনভাব নিয়ে তাদের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিতে। আর এই কাজ একা সম্ভব নয়। দরকার সবার সহায়তার। সবার সহায়তা পেলে এই সকল মানুষদের মুখে আমরা হাঁসি আনতে সক্ষম হবো।
আমরা যে সকল বিষয়ে কাজ করছি তার মধ্যে উল্লেখযোগ্য:
১। হতদরিদ্র শিশুদের খাবার আর পোশাকের পাশাপাশি শিক্ষার ব্যবস্থা করছি।
২। যারা কাজ করতে চায়, কিন্তু টাকার অভাব। তাদের অর্থ দিয়ে সাবলম্বী করতে চাই।
৩। শিশু শিক্ষা ১০০ ভাগ করার চেষ্টা করছি, যা দেশকে একধাপ এগিয়ে নিয়ে যাবে।
৪। নারী অধিকারায়ন ও তাদের সাবলম্বী ও ন্যায্য বিচারের জন্য কাজ করছি।
৫। বয়স্ক মানুষদের পাশে দাড়াতে চাই।
৬। কাজ করার ক্ষমতা নেই এমন মানুষদের জন্য কিছু করতে চাই।
৭। হতদরিদ্র নারী-পুরুষদের কর্ম সংস্থান তৈরী করতে চাই।
৮। এতিম, অসহায় শিশুদের জন্য খাবার, পোশাক আর নিরাপদ বাসস্থান করতে চাই।
৯। পরিবেশ রক্ষায় গাছ রোপন, মানুষকে সচেতন করা এবং পরিস্কার পরিচ্ছন্নতা মূলক কার্যক্রম করতে চাই।
১০। পশু পাখি আমদের জীবনের একাংশ, তাই তাদের নিরাপদ জীবন, খাদ্য আর বাসস্থান এর ব্যবস্থা করার ইচ্ছা।
১১,স্বাস্থ্য সচেতনতা ও ফ্রি চিকিৎসার ব্যবস্থা করে যাচ্ছি।
আমাদের ব্রাঞ্চসমূহ:
১.প্রধান কার্যালয়ঃ ব্লগ এ ১-২,লুৎফর রহমান সড়ক
২.কার্যক্রম কার্যালয়ঃ ভাটারখাল,শওকত হোসেন হিরন ঈদ গাহ ময়দানের পাশে।
৩.কার্যক্রম শাখাঃ কামারখালী,দাড়িয়াল ইউনিয়ন, বাকেরগঞ্জ,বরিশাল আমাদের ব্রাঞ্চ রয়েছে।
আপনাদের সবার সাহায্য আমাদের কাম্য, আশা করি আপনাদের সবাইকে আমাদের পাশে পাবো। আপনাদের সাথে নিয়ে আমরা এগিয়ে যেতে চাই বহুদূর। চলুন সবার মুখে হাসি ফোটাই।
মোহাম্মাদ নজরুল ইসলাম পলি বেগম সোসাইটি (MNIPB SOCIETY )
ব্লগঃ এ রোডঃ ১-২ লুৎফর রহমান সড়ক,
বরিশাল-৮২০০
মোবাইল নাম্বারঃ
সোসাটির হট লাইনঃ 09611-258665 ;; 01568-677670
প্রধান অফিসের হট লাইন নাম্বারঃ 01954-250432 ;; 01706-899161
গৌরনদী ব্লাড ডোনার্স ক্লাবের ৩য় বর্ষপূর্তীতে সম্মিলিত ৬৪ জেলার স্বেচ্ছাসেবীদের মিলনমেলা ও ৬৪ জেলার স্বেচ্ছাসেবী সংগঠন গুলোকে সম্মাননা স্মারক প্রদান।
গৌরনদী ব্লাড ডোনার্স ক্লাবের ৩য় বর্ষপূর্তীতে সম্মিলিত ৬৪ জেলার স্বেচ্ছাসেবীদের মিলনমেলা ৬৪ জেলার স্বেচ্ছাসেবীদের মিলনমেলা বরিশালের গৌরনদী শহীদ সুকান্ত বাবু মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। গৌরনদী ব্লাড ডোনার্স ক্লাবের ৩য় প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে এ মিলনমেলার আয়োজন করেন স্বেচ্ছাসেবী সংগঠন গৌরনদী ব্লাড ডোনার্স ক্লাব GBDC ২৪ ই ডিসেম্বর শুক্রবার বিকেলে প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কাটা শেষে সংগঠনের সভাপতি কামরুল ইসলাম আপনের সভাপতিত্বে বক্তব্য রাখেন বেওয়ারিশ সেবা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা মানবিক শওকত, দেশের বিভিন্ন জেলা থেকে স্বেচ্ছাসেবী অংশগ্রহন করেন। র্যালী ও আলোচনা সভা শেষে অংশগ্রহনকারী সংগঠনের মাঝে সম্মাননা স্মারক প্রদান করা হয়। মোহাম্মাদ নজরুল ইসলাম পলি বেগম সোসাইটির পক্ষ থেকে স্মারক গ্রহন করেন সোসাইটির কর্ণধার এইচ এম নকিবুল ইসলাম। এবং তখন উপস্থিত ছিলেন সোসাইটির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও স্থায়ী সদস্য তানবিন ইসলাম তুলি সোসাইটিকে সম্মাননা প্রদান করায়। ধন্যবাদ জানায় মোহাম্মাদ নজরুল ইসলাম পলি বেগম সোসাইটির কর্ণধার এইচ এম নকিবুল ইসলাম। এইচ এম নকিবুল ইসলাম বলেন,শুভ জন্মদিন আজকের এই আনন্দঘন মুহূর্...
Comments
Post a Comment